×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৪৫৩৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে শিশুদের উদ্বুদ্ধ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টুঙ্গিপাড়ায় কুইজ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল হক।  
বঙ্গবন্ধুর বাল্যকালে শিক্ষা জীবন শুরু হওয়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ শিক্ষার্থীকে আজ সকালে জাতির পিতার সমাধিসৌধে নিয়ে আসা হয়। সেখানে শিশুরা পুস্পস্তবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের ওপেন থিয়েটারে বঙ্গবন্ধু, তার পরিবার, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও শিশুদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। সেশন শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।   
উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা টুঙ্গিপাড়া আসে। তারা বঙ্গবন্ধুকে জানে। এ ব্যাপারে তারা জ্ঞান লাভ করে। কিন্তু টুঙ্গিপাড়ার শিশুরা এ সুযোগ পায়না। তাই টুঙ্গিপাড়ার শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেছিলেন বঙ্গবন্ধু । এখানে তিনি ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ওই বিদ্যালয়ের শিশুদের দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে পর্যায়ক্রমে টুঙ্গিপাড়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat