×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৪৪২০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম সন্তানের খবর ঘটা করে জানান দিলেও দ্বিতীয় সন্তানের বিষয়ে শুরু থেকে লুকোচুরি করছেন অভিনেত্রী আনুশকা শর্মা। একাধিকবার এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও মুখে কুলপ এঁটে আছেন আনুশকা-বিরাট দম্পতি। যদিও কিছুদিন আগে বিরাটের ক্রিকেটার বন্ধু এবি ডি’ ভিলিয়ার্স আনুশকার দ্বিতীয়বার মা হওয়ার খবরে সিলমোহর দেন। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে কবে কোথায় তাদের সন্তানের আগমন ঘটবে। অনুরাগীদের সেই কৌতূহলও এবার মিটে গেল। 
বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছে লন্ডনে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে। জানা গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দলে প্রথমে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনো যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। তবে টেস্ট না খেললেও আনুশকার সঙ্গে লন্ডনেই রয়েছেন বিরাট। আর এতেই গণমাধ্যম-নেটিজেনদের ধারণা লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন আনুশকা! কিন্তু প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তারা। 
শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে বিরাট-আনুশকার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। তবে অনুরাগীরা মনে করছেন শিগগিরই ঘটা করে বিষয়টি জানান দেবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat