×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় শরীয়তপুর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে  জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat