×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৫৫৫২৯ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এদের নিকট  থেকে দু'টি ট্রান্সফরমার সহ ট্রান্সফরমারের ভিতরে থাকা তামাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে । 
গ্রেফতার কৃত ৫ চোর হলো- উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের নুরুল ইসলাম (২৮),  রামকান্তপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ (২৬),  উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামের উজ্জল দত্ত(৪৪),  নয়ানগাঁতী গ্রামের রাজীব হোসেন (২৭) ও  ইউনুছ আলী(৪৫)। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম জানান এদেরকে শুক্রবার  আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে এবং এদেরকে রিমান্ডে আনার জন্য আদলতে আবেদন করা হয়েছে । 
উল্লেখ গত ৩ মাস ধরে উল্লাপাড়ার বিভিন্ন মাঠ থেকে সেচ কার্যে ব্যবহৃত বৈদ্যুতিক খুটি থেকে প্রায় ৬০ টি ট্রান্সফরমার চুরি করে নিয়েছে এই সঙ্গ বদ্ধ চোর চক্র । 
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দীকুল ইসলাম বলেন সাস্প্রতিক সময়ে উপজেলার মাঠ থেকে ট্রান্সফরমার চুরির বিষয়ে কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তৎপরতা চালিয়ে ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকায় এদরকে গ্রেফতার করা হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat