×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৫৪৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত সাক্ষাত করেন।
সাক্ষাতকালে 'হস্তশিল্প' কে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ‘একটি গ্রাম, একটি পণ্য' কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান ও রপ্তানি পণ্য বাড়াতে চায়। তিনি এই কর্মসূচি সফল করতে জাপানের সহযোগিতা চেয়েছেন।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সরকারের এ ধরনের কর্মসূচির প্রশংসা করে বলেন, জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী। তিনি আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য 'ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫  অংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat