×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৬৬৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে লক্ষ্যে সোমবার বেলা ১১ টায় সাত অসহায় পরিবারের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আউসগাড়া উন্নয়ন সংস্থা (আউস) গাভী বিতরণ ও পালন কর্মসূচির আওতায় ওই গাভী বিতরণের আয়োজন করে। সদর উপজেলার আউস এলাকায় অবস্থিত আউসগাড়া উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যলয়ের সামনে আয়োজিত গাভী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু । অন্যান্যের বক্তব্য রাখেন আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, আউসগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম, এনআরডিএস'র নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন প্রমূখ । গাভী প্রাপ্ত অসহায় পরিবার গুলোর পক্ষ থেকে শোভা আক্তার অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে দরিদ্র ও অসহায় সাত পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat