×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৫৬৬৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রংপুরের পীরগঞ্জে কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২০২২ অর্থবছরে পারিপারিক পুষ্টিবাগান প্রাপ্ত ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ২৯৬ জন কৃষকের মাঝে স্পিকারের নিজস্ব তহবিলের শীতবস্ত্র বিতরণ করা হয়। 
শীতবস্ত্র বিতরণকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এ বছর সরকারি ও নিজস্ব তহবিল থেকে পীরগঞ্জে বিভিন্ন শ্রেণী-পেশার শীতার্ত মানুষের মাঝে ২৫ হাজার কম্বল ও ২ হাজার সোয়েটার বিতরণ করা হয়। পাশাপাশি চলমান মৌসুমে কৃষি প্রণোদনা ও পুর্ণবাসন কার্যক্রমের অধীনে উপজেলায় ১৮ হাজার ২শ’জন কৃষককে ধান, গম, ভুট্টা ও সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়েছে। এর ফলে পীরগঞ্জে পানি সাশ্রয়ী ফসল চাষে সম্প্রসারণ হবে। 
কৃষকরাই কৃষি নির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি এ কথা উল্লেখ করে- স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপসহকারী শাহজাহান আলী সরদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat