×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৬৭৮০৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার দুস্থ ফিলিস্তিনি জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মানবিক সহায়তার তিনটি চালান সরবরাহের সুবিধার্থে সময়োপযোগী সহায়তা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মিশর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে ঢাকার পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গাজায় বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের আরও হতাহতের ঘটনা এড়াতে যুদ্ধবিরতির লক্ষ্যে ওআইসি ও আরব লীগের সদস্য হিসেবে মিশরকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মাহমুদকে অভিনন্দন জানান।
বৈঠকে তারা বাংলাদেশ ও মিশরের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দু’দেশের মধ্যে আরও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
তারা দুই দেশের মধ্যে পাট খাতসহ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।
মন্ত্রী ও রাষ্ট্রদূত উভয়ই উভয় পক্ষের উচ্চ পর্যায়ের সফর ও যত তাড়াতাড়ি সম্ভব কায়রোতে অনুষ্ঠেয় পররাষ্ট্র দফতরের ২য় রাউন্ডের পরামর্শ সভা আয়োজনের উপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat