×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৫৫২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন(মসিক)নির্বাচন। আজ উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। 
পরে একে-একে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেয়া হয়।  
মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান পেয়েছেন হাতি প্রতীক, আওয়ামী লীগ নেতা রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক এবং জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক। 
মসিক নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।এতে মেয়র পদে পাঁচজন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বদ্ধ্বিতা করছেন। 
প্রতীক পাওয়ার পর কর্মী-সমর্থকরা প্রার্থীদের ছবি নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে পুরো নগরীতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে এবং উৎসবের নগরীতে পরিনত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat