×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৪৩৪৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ‘ছিদ্দিক-আনোয়ার’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। 
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মো. আবু আমজাদ। আজ শুক্রবার বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা ট্যাকসেস বারের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. ছিদ্দিকুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. আনোয়ার হোসেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. আকিদুল ইসলাম খন্দকার ও আলহাজ্ব গাজী মামুনুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম।এছাড়া লাইব্রেরি সম্পাদক রিপন কুমার বিশ্বাস, এসিএ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোছা. মৌসুমী আক্তার ও সমাজকল্যাণ সম্পাদক হন আমিনুল হক।
এছাড়া নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন আবু জাহিদ রনি, বিপ্লব হালদার, দীন ইসলাম, অ্যাডভোকেট হাবিবা আক্তার, ইমরান আলম সিদ্দিকী রুবেল, মো. কাওছার আলম, মো. মাসুদ রানা, এডভোকেট মোল্লা কামরুজ্জামান, এডভোকেট শামীম আহমেদ, এডভোকেট সঞ্জয় রায়, মো. সারোয়ার হোসেন পাটোয়ারী, জহিরুল কাইউম এফসিএ, জিয়াউদ্দিন সুজন ও পদাধিকার বলে সদস্য এডভোকেট মো. তৌহিদ উজ্জামান খান (দিপু)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat