×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৪২৩৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল ভিআর চৌধুরী আজ মঙ্গলবার বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান।
আন্তঃবাহনিী জনসংযোগ পরদিপ্তরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল ভিআর চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 
তিনি বন্ধু-প্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে- এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 
পরে ভারতীয় বিমান বাহিনী প্রধান পরিদর্শন বই স্বাক্ষর করেন। 
অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, নেভাল এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, তিনি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat