×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ২৩৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে বিরোধী দল বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান।
এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অসহনীয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে মাত্র এক মাস আগে এই সরকারকে নির্বাচিত করেছে। সরকার এভাবে রোজার আগে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ায়, তাহলে সেটা হবে অসহনীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বিনীত অনুরোধ করব, অন্তত পক্ষে গ্যাসের দাম ও বিদ্যুতের দামটাকে এই মুহূর্তে বৃদ্ধি করবেন না।’
তিনি বলেন, ‘সরকার একটা স্থিতিশীলতায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক তখন এই চিন্তা করেন। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।’
অপরদিকে বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat