×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৫৪৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।  
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি এবং হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ফজিলাতুন নেসা, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মন্নুজান সুফিয়ান, মেহের আফরোজ, আরমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, ফরিদুন্নাহার লাইলী, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা, সানজিদা খানমসহ ৪৮ জন এবং দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম ও মোছা. নুরুন নাহার বেগম শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat