×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৫৭২১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মারাত্মকরোগে আক্রান্ত রোগীদের হাতে অনুদানের চেক তুলে দিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ বুধবার ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ধর্মমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত রোগীদের হাতে এসব চেক তুলে দেন। 
এ উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এক অনুষ্ঠানের আয়োজনে করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ প্রমুখ উপস্থিত ছিলেন। 
এ অনুষ্ঠানে ২১ জন অনুদানপ্রাপ্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিকট হতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat