×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৩৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক কাঠামোকে এমনভাবে সাজিয়েছেন, যা শুধু দেশেই নয়, বরং বিশ্বেও সমানভাবে প্রশংসিত।  
আজ বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে অনেকদিন থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলে আসছেন। এখন সেই স্বপ্ন তিনিই বাস্তবে রূপ দিয়েছেন। তৃণমূলের মানুষ যাতে ডিজিটাল সুবিধা পান সেজন্য সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। 
স্থানীয় কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat