×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৫৭০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির অপরাধে চট্টগ্রামে একটি সেমাই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, একটি ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো ও প্যাকেটজাত করায় ১ লাখ টাকা এবং একটি ফ্যাক্টরিতে ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  
পবিত্র  রমজান মাসে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযানে নেমে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার নগরীর চাক্তাই এলাকায় এ অভিযান চালায়। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি সেমাই ও ডাল মিলে অভিডান পারচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই  তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে  এবং  কারখানা বন্ধ করে দেন। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো ও প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর  ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড ও মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার মো. আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে এ সকল বর্জ্যমিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, এই ফ্যাক্টরিটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।  গোপন সূত্রে খবর পেয়ে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারী দল।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,  পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ অসাধু কার্যক্রম চালায় তাদেরকে ছাড় দেয়া হবে না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। বাকলিয়া ফায়ার সার্ভিস ও বাকলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat