×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৩৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকড স্পর্শ করেছেন  সৌম্য সরকার।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে নয়া রেকর্ড গড়েন সৌম্য। পাশাপাশি দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মালিক হন তিনি।
দ্বিতীয় ওয়ানডের আগে ৬৭ ম্যাচের ৬৩ ইনিংসে ১৯৪৪ রান করেছিলেন সৌম্য। ২ হাজার রান থেকে ৫৬ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৬৪তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেন সৌম্য। সেই সাথে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুত ২ হাজার রানের নজির গড়েন তিনি।
বাংলাদেশের পক্ষে এতদিন দ্রুততম ২ হাজার রানের রেকর্ডের মালিক ছিলেন শাহরিয়ার নাফীস ও লিটন দাস। দু’জনই ৬৫ ইনিংস খেলে দেশের হয়ে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। নিজের ৬৪তম ইনিংসে নাফীস ও লিটনের রেকর্ড ভাঙ্গলেন সৌম্য। রেকর্ড ভাঙ্গার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য।
সৌম্যর আগে বাংলাদেশের পক্ষে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আরও নয়জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল (৮৩৫৭), মুশফিকুর রহিম (৭৭৫৪), সাকিব আল হাসান (৭৫৭০), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩৮৫), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), লিটন দাস (২৫৬৩), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat