×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২১৩২৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আনা মামলায় সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট বার এর দুই দিনব্যাপী নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ভোটগননা ও ফলাফল ঘোষণা নিয়ে বাকবিতন্ডা হয়। ৭ মার্চ রাতেই ভোট গণনার পক্ষে সোচ্চার হন সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী। তবে সম্পাদক প্রার্থী শাহ মনজুরুল হক ৮ মার্চ বেলা ৩টায় দিনে ভোট গণনা চাচ্ছিলেন। এ বিষয় নিয়েই এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মাঝে হট্টগোল থেকে মারামারির ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সহকারী এটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তখন মারধরের শিকার হন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি হন সহকারী এটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ। সাইফ তাকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। সে মামলায় এবারের নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী এডভোকেট নাহিদ সুলতানা যুথি ও সাবেক সম্পাদক ও এবারেও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। মামলার দুই নম্বর আসামী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সহকারী এটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, ব্যারিস্টার ওসমান চৌধুরী, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর জামিন আবেদন নাকচ করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালতও নামঞ্জুর করে। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন কাজল। হাইকোর্ট আজ কাজলের জামিন মঞ্জুর করে আদেশ দেয়। 
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
একই মামলায় বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ ব্যারিস্টার ওসমান চৌধুরীকে জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ। ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে এর আগে ব্যারিস্টার ওসমানের জামিন আবেদন নামঞ্জুর হয়।
এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আনা হত্যাচেষ্টার অভিযোগে আনা এই মামলার প্রধান আসামী এডভোকেট নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালত তাদের আট সপ্তাহের আগাম জামিন আদেশ দেন। 
জামিন পাওয়া অপর তিন আসামী হলেন এডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও মারামারি ঘটনাকে কেন্দ্র করে অব্যাহতি পাওয়া সহকারী এটর্নি জেনারেল হলেন মো. জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat