×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৫৬৪০২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে  জেলহাজতে পাঠিয়েছে আদালত। দিনাজপুর কোর্ট- এর  পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী আজ রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার বিরল উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বজলুর রশিদ কালু (৫০)-সহ একাধিক নাশকতা মামলার  ১২আসামি দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর অধীনস্থ চারটি পৃথক সিনিয়র জুডিশাল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারকগণ তাদের জামিন আবেদন  নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
তিনি জানান, আজ বিকেল ৫ টায় কড়া পুলিশ পাহারায় তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। কারাগারে পাঠানো বিএনপি- জামায়াতের অন্য নেতাকর্মীরা হলেন- জেলার বিরল উপজেলার বিএনপি নেতা আফজালুর আলম (৫৫), জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের নেতা রেজাউল করিম (৩৮), আব্দুল মান্নান ( ৪০) ও সেলিম রেজা (৩৫),  জেলার বোচাগঞ্জ  উপজেলার বিএনপির নেতা সামিউল বাসার রিপন (৩৮) ও উজ্জ্বল হোসেন (৩৫),  জেলার হাকিমপুর উপজেলার বিএনপি নেতা সাইদুল ইসলাম (৪০),  দিনাজপুর কোতোয়ালি থানা বিএনপির নেতা ও সাবেক পৌর কমিশনার সেলিম রেজা (৪৫), শামীম আহমেদ (৪০), রেজাউল ইসলাম (৩৫) ও জুয়েল (৪২)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat