×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ২৩৪৩৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে দু’দিনের সরকারি সফরে আজ ঢাকা পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।
এ সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ তিনি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ব্রাজিলের মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
হাছান মাহমুদ আজ সন্ধ্যায়  ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন। সোমবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ভিয়েরা গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্ক পরিদর্শন করবেন।
ব্রাজিলের মন্ত্রীর সোমবার বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমান সভাপতি হিসেবে জি২০’তে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর উপর বক্তব্য দেয়ার কথা রয়েছে।
দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই সোমবার সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবে। একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat