×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৪৩৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, “গত বছর প্রবল বৃষ্টিপাত হওয়ার পরও এখানে কোন ধরনের সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভিতরে আসতে পারেনি এবং  সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে। এবার আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানালেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ইতোমধ্যেই আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি। তবুও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যদি এখানে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হয়, তবে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)। আমি মনে করি, আমাদের যে আয়োজন আছে এটার মাধ্যমে সকলেই এখানে স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করতে পারবে।”
আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র একথা বলেন।
এ সময় মেয়র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে উল্লেখ করে- ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার আহবান জানান। তিনি এ সময় ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়াও জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলেও তিনি জানান। 
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat