×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৪৩৪৫৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন করেছে বিজিএমইএ। পবিত্র ঈদুল ফিতর আনন্দময় করতে পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করায়    পোশাকখাতের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএ-এর নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি)। 
এর নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি) পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতা রক্ষা করে এবছরেও পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা শ্রমিক ভাই-বোনদের জন্য ঈদুল ফিতর আনন্দময় করতে কষ্ট করে হলেও যথাযথ পাওনাদি পরিশোধ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখায় পোশাকখাতের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ঐকান্তিক সহযোগিতায় এবারও শ্রমিক ভাই-বোনেরা যাতে উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে বিজিএমইএ এর সরাসরি হস্তক্ষেপে শ্রমিকদের বেতনভাতাদি নিশ্চিত করা হয়েছে।
ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম ৪৫০টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিং এর আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন এবং ঈদুল ফিতরের ভাতা পরিশোধ করা হচ্ছে। ২/১টি কারখানার  বেতন ভাতা প্রক্রিয়াধীন রয়েছে, যা পরিশোধ করা হবে।
তিনি রপ্তানিমুখী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat