×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৪৪০৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা শহরের মদিনা বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন ‘অবিনাশী ৩১’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার প্রধান অতিথি হিসেবে কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। 
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান ও শিল্পপতি নুরুল নেওয়াজ সেলিম।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ফেনীর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সামাজিক ব্যক্তিত্ব। সভা শেষে মিলনায়তনের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফেনীর ৩১ বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের স্মরণে মিলনায়তনটি 'অবিনাশী ৩১' নামকরণ করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat