×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ৪৩৪৫৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ ক্রু সদস্যকে ৩২ দিন জিম্মি রাখার পর ছেড়ে দিয়েছে। জাহাজটির মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত একথা জানিয়েছেন।
তিনি সর্বশেষ অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জলদস্যুদের সাথে আলোচনা সফলভাবে শেষ হওয়ার পর জাহাজ ও ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বোর্ডে থাকা ২৩ জন ক্রু নিরাপদে আছেন এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা সকলেই সুস্থ্য আছেন।
১২ মার্চ সোমালি জলদস্যুদের একটি দল কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি হাইজ্যাক করে। এ সময় জাহাজটি মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াতে কয়লা নিয়ে যাচ্ছিল।
জলদুস্যরা জাহাজটিকে ছেড়ে দেয়ার পর এটি কার্গো খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাত বন্দরের পথে রওয়ানা দেয়।
এক সপ্তাহের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat