×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ২৩৫০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে আগামিকাল সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’। 
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলা উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে ৩টায় শহরের কুড়িগ্রামস্থ সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পী এসএম সুলতানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে। এরপর বের হবে বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে বিকেলে সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।  লোকজ সংস্কৃতির এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, এসএম সুলতান অ্যাওয়ার্ড প্রদান, সুলতান স্বর্ণপদক প্রদান, সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামি ২৯ এপ্রিল শেষ হবে সুলতান মেলা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat