×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৭
  • ৬৭৭৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে বোন পরিনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জনটি জোরালো হয় পরিনীতির বিয়ের সময় থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন পরিনীতি। 
কিন্তু চোপড়া পরিবারের সকল সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না প্রিয়াঙ্কা। পরিনীতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন তিনি। যদিও মেয়ের পক্ষে তখন সাফাই গেয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে সেই সাফাই বেশি দিন ধোপে টেকেনি। চলতি বছরে এপ্রিল মাসে ভাইয়ের আংটিবদলের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও ছিলেন না পরিনীতি। তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় পরিনীতিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অনুপস্থিত থাকেন। 
শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ভারতে এলেও পরিনীতির সঙ্গে দেখা করেন না দীর্ঘদিন। তবে এবার ভিন্ন খবরের শিরোনামে এলেন তারা। পুরোনো সম্পর্কে ফিরছেন তারা! সম্প্রতি মুক্তি পাওয়া পরিনীতির ‘অমর সিংহ চমকিলা’ মুগ্ধ করেছে দর্শকদের। এই সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে পরিনীতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে খুব ভালো লাগছে।’ 
উত্তরে পরিনীতি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিমিদিদি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাতজোড় করা ‘ইমোজি’ এবং লাল হৃদয়চিহ্ন। আর এতেই ভক্তরা মনে করছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat