×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সাথে সর্ম্পকে টানাপোড়েন নিয়ে গুঞ্জন থাকলেও অস্বীকার  করেছেন পাকিস্তান অধিনায়ক  বাবর। তিনি জানিয়েছেন, যেকোন পরিস্থিতিতে আমরা একে অপরকে সমর্থন করি।
গত বছর ওয়ানডে বিশ^কাপে পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টেস্টে শান মাসুদকে এবং টি-টোয়েন্টি পাক দলের নেতৃত্বে আসেন আফ্রিদি। এ বছরের জানুুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেন আফ্রিদি। ঐ সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান।  
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পরিবর্তনের হাওয়া লাগে। এতে সাদা বলের ক্রিকেটে পুনরায় পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পান বাবর। এরপরই গুঞ্জন উঠে, বাবর ও আফ্রিদির সম্পর্ক ভালো যাচ্ছে না। এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বাবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই, আফ্রিদি ও আমার সম্পর্ক নতুন নয়। এই সম্পর্ক অনেক পুরনো। আমরা প্রতি মুহূর্তে একে অন্যকে সমর্থন করি। আমাদের লক্ষ্য পাকিস্তানকে সামনের সারিতে রাখা এবং পাকিস্তানের নাম উজ্জ্বল করা। আমরা ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবি না। সৌভাগ্যক্রমে আমার দলে এমন কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, পারফরমেন্সের দিয়েই সবাই দলে আছে। যখন অনেক প্রতিভা থাকবে, তখন একাদশ করা কঠিন হয়ে যায়। আমরা পাকিস্তানের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat