×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৩০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা-ঢাকা নৌ পথের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৩ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল সাড়ে ৮ টায় ভোলার  ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। অগ্নিকান্ডের ঘটনায় মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, ঢাকা-কালিগঞ্জ-ইলিশা রুটের কর্ণফুলী-৩ নামের যাত্রীবাহী লঞ্চে আজ সকাল সোয়া ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লঞ্চটির ইঞ্জিন রুমের টার্বো চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 
তিনি আরো বলেন, এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে  মেঘনা নদীর নিকটবর্তী একটি চরে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। পরে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের নিয়ে ঢাকার  উদ্দেশ্যে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat