×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৫৬৭১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির  নাম আব্দুল ওয়াদুদ (৫৮)। কুমিল্লা জেলার  বুড়িচং থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তিনি মালিবাগ পশ্চিম হাজীপাড়া এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। রোববার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ওসি)  মো: বাচচু  মিয়া  এ তথ্য জানান।
নিহতের পুত্র মো: আনোয়ার  জানান, তার পিতা পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিল। শনিবার রাতে কাজে যায় এবং কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে মালিবাগ রেলগেট এলাকা দিয়ে রেললাইন  রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রেনের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন বাবা।  এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ওসি মো: বাচচু  মিয়া জানান, এ ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat