×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৪
  • ৬৭৬৬২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে সরকার আইসিটি খাতে নজর দিচ্ছে এবং দেশে নতুন প্রযুক্তি নিয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশে প্রযুক্তির বিকাশ ব্যক্তি, পরিবার, সমাজ ও সামগ্রিকভাবে দেশের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের  মুজাফফর আহমেদ অডিটোরিয়ামে ‘এমপাওয়ারিং গার্লস উইথ আইসিটি স্কিলস এন্ড এম্পলয়মেন্ট: চ্যালেঞ্জেস এন্ড অপরচুনেটি’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রযুক্তিতে আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছেন- উল্লেখ করে তিনি বলেন, সরকারের  পরিকল্পনা অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। 
আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্যি যে, এই সেক্টরে আমাদের দেশের নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম।
তিনি বলেন, নারীদেরকে এই সেক্টরের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ ও দেশের অগ্রগতির জন্য নারীদের কর্মক্ষম হওয়া অত্যন্ত জরুরী।
প্রতিমন্ত্রী আরো বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ ও চাহিদার কথা মাথায় রেখে নারীদের জন্য কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। 
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর পরিচালক অধ্যাপক তানিয়া হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat