×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৪
  • ২৩৪৩৪৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
কাল থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে।
আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি নিজে রয়েছেন। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।
দুই নম্বর বেঞ্চের নেতৃত্ব রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চের কাল রোববারের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।
বিচারক সংকটের কারণে আপিল বিভাগে কয়েক মাস ধরে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।
গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে  আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন। ২৫ এপ্রিল আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। বর্তমানে আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।
আইনজীবীরা জানান, আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার ত্বরান্বিত হবে। এতে করে বিচার প্রার্থীরা উপকৃত হবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat