×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৭
  • ২৩৪৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানহানিকর মন্তব্য করায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন নায়িকা তমা মির্জা। তার প্রেক্ষিতে এবার তমার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলেন মিষ্টি। ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তমার ঠিকানায় আইনি নোটিশ পাঠিয়েছেন এই নায়িকা। 
আজ (২৭ মে) নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে লেখা হয়, তমা মির্জা, মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) নেবেন।
তমার নোটিশ পাওয়ার পর তাকে উদ্দেশ করে মিষ্টি জান্নাত বলেছিলেন, ‘আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। 
আমি তো এখন টক অব দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অব অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইন আমিও ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই।’
সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কিং খান ফের বিয়ে করবেন। তার জন্য এবার চিকিৎসক পাত্রী খোঁজা হচ্ছে। এরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যেহেতু অভিনয়ের পাশাপাশি তিনি একজন দাঁতের ডাক্তার।
গুঞ্জন ওঠে, মিষ্টি জান্নাতই হতে যাচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী। এ নিয়ে নায়িকাকে একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন করলেও তিনি পরিষ্কার জবাব দেননি। রহস্য জিইয়ে রেখেছেন। তবে বিয়ে বিষয়ক এই আলোচনার মধ্যে তিনি তমা মির্জাকে কেন খোঁচা দিলেন, তা নিয়ে চলে আলোচনা। 
গত ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। তবে এখনও কোনো চলচ্চিত্র আলোচনায় আসতে পারেনি।  কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে শাকিব খানকে টেনে মন্তব্য করেই অধিক আলোচিত হচ্ছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat