×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৪৩৫৪৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল-রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে বাদশা প্রামাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে রাশেদুল ওরফে আল আমিন (৪২)। 
আজ বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা  হয়েছে।
মনিরের নামে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তারা আন্ত:জলা ডাকাত দলের সদস্য।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat