×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৪৫৬৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করলে তারা বৃহৎ পরিসরে জিম্মি-বন্দি বিনিময় চুক্তিসহ একটি ‘সম্পূর্ণ চুক্তি’ করতে প্রস্তুত থাকার কথা মধ্যস্থতাকারীদের জানিয়েছে। গাজা শাসনকারী ফিলিস্তিনি এই সংগঠনের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।
হামাস বলেছে, তারা আগের সমস্ত পরোক্ষ আলোচনার ব্যাপারে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় নমনীয় এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু ইসরায়েল এমন আলোচনার ফাঁকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
বিবৃতিতে বলা হয়, হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য দল আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন, হত্যা, অবরোধ ও গণহত্যা’ অব্যাহত রাখার এমন নীতি মেনে নেবে না।
ইসরায়েলের সরকারি সম্প্রচার কেন্দ্র কান মঙ্গলবার জানিয়েছে, হামাসের সাথে বন্দী বিনিময় এবং গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েল কাতার ও মিশরের কাছে দেশটির প্রস্তাবসহ একটি নথি হস্তান্তর করেছে।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ দফার পরোক্ষ আলোচনা স্থবির হয়ে পড়ে। এই মাসের গোড়ার দিকে মিশর দুই দিনের এই আলোচনার আয়োজন করে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat