×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৪৩৪৫৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। 
শুক্রবার সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন ও কুতবা ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় পৃথক অনুষ্ঠানে গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও কুতবা ইউনিয়নে ২০০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। 
চাল বিতরণ অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এখানকার তেঁতুলিয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষ পুনর্বাসিত না হয়  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা রয়েছি। একই সঙ্গে শিগগিরই সিসি ব্লক ও টেকসই বেড়ীবাঁধ  নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবে বলে জানান তিনি। 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ হোসেন, কুতবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat