×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৪৩৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বৃক্ষ লাগাই ভুরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি ‘ এ প্রতিপাদ্যে  গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ' স্বপ্ন সারথী'র উদ্যোগে  গোপালগঞ্জের কোটালীপাড়া ও মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি প্রাথমিক ও ২ টি উচ্চ বিদ্যালয়ে  ৮ হাজার বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। আজ সোমবার ও গতকাল রোববার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীরে মধ্যে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলার তুলশীবাড়ী-লখন্ডা উচ্চ বিদ্যালয়, তুলশীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লখন্ডা    সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমচন্দ্র  সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর উপজেলার লখন্ডা উচ্চ বিদ্যালয়, পশ্চিম লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইবাড়ি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে বৃক্ষের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।
এ সময় সংগঠনের সদস্য ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, সরকারি মাদারীপুর কলেজের সহকারি অধ্যাপক তেজময় ওঝা,  লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার, শিক্ষক সুধীর মুখার্জি, শিক্ষক প্রভাষ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃক্ষের চারাগাছ পেয়ে খুশি শিক্ষার্থী রজত বিশ্বাস, সুথি অধিকারী, শ্বাশত গাইন,  মৃম্ময় ওঝা  বলে,  গাছ আমাদের পরিবেশের বন্ধু। আমরা এই গাছের চারা রোপণ করে  পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দিয়ে পরিবেশের ভারসম্য রক্ষা করবে। এতে উত্তপ্ত বায়ু শীতল হবে। বৃক্ষ রোপণ, পরিচর্যা ও এর গুরুত্ব সম্পর্কে বৃক্ষবিতরণ অনুষ্ঠান থেকে আমাদের আবহিত করা হয়েছে।
একসাথে এত বৃক্ষ বিতরণের এ উদ্যেগকে স্বাগত জানিয়ে লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার বলেন,  বিশ্বমন্ডলে প্রতিবছর উত্তাপ বাড়ছে। এটি নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সংগঠনটি  শিক্ষার্থীদের  সচেতন করে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছে । সেই সাথে  বৃক্ষের চারা দিয়েছে। এটি সময়োপযোগী উদ্যেগ।
স্বপ্ন সারথীর সদস্য  কৃষিবিদ নিটুল রায় বলেন,  আমাদের সংগঠনের প্রতিটি সদস্যদের স্বপ্ন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলা। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা ধারনা প্রদান করেছি। সেই সাথে গাছের পরিচর্যা সম্পর্কে ব্রিফিং দিয়েছি ।  এরপর আম পেয়ারা,  আমলকি,  অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির উপকারী  বৃক্ষের চারা তাদের হাতে তুলে দিয়েছি । বিল বেষ্টিত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমার এ অঞ্চলটিকে সবুজে ভরে দিতে চাই।
নিটুল রায় আরো বলেন, সামাজিক সংগঠন  'স্বপ্ন সারথী ' শিক্ষার্থীদের মনোন্নয়নে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ' ৪ ঘন্টা পড়ার টেবিলে কর্মসূচি অন্যতম ৷ কর্মসূচিটির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আমাদের সদস্যরা নিয়মিত খোঁজ খবর রাখেন । এতে গুনগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। ভবিষ্যতে এলাকায় উন্নয়নসহ  বিভিন্ন সমাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat