×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ২৩৪৩২৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্লডিয়া শিনবাউম লাতিন আমেরিকার দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র ২৪ ঘন্টা পর সোমবার পশ্চিম মেক্সিকোতে একটি শহরের মেয়রকে হত্যা করা হয়েছে। আঞ্চলিক সরকার এ কথা বলেছে।
আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছে, মিচোয়াকান রাজ্য সরকার ‘কোটিজার পৌরসভার সভাপতি (মেয়র) ইয়োলান্ডা সানচেজ ফিগুয়েরো হত্যার’ নিন্দা করেছে।
ব্যাপক লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রবণ দেশটিতে শিনবাউমের বিশাল বিজয় পরিবর্তনের আশা জাগানোর পরে এই মহিলা মেয়রের হত্যাকান্ড ঘটে।
স্থানীয় মিডিয়া জানায়, ২০২১ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া সানচেজকে একটি রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে।
কর্তৃপক্ষ হত্যার বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে বলেছে, খুনিদের গ্রেপ্তারে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।
মিচোয়াকানের প্রতিবেশী জালিসকো রাজ্যের গুয়াদালাজারা শহরের একটি শপিংমল থেকে বের হওয়ার সময় গত বছরের সেপ্টেম্বরে এই রাজনীতিবিদকে অপহরণ করা হয়েছিল।
তিন দিন পরে ফেডারেল সরকার বলেছিল তাকে জীবিত পাওয়া গেছে।
সেই সময়ে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, শক্তিশালী মাদক চক্র জালিস্কো কার্টেল - নিউ জেনারেশন (সিজেএনজি) এর অন্তর্গত অপহরণকারীরা মেয়রকে অপহরণ করে। অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে পৌরসভার পুলিশ বাহিনীর পদক্ষেপের বিরোধিতা করে তারা হুমকি দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat