×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ২৩৫০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণে  আজ দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী নিহত  হয়েছেন। ভোর ৫টার দিকে সড়কের নাভারণ বন বিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন (৬২) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশ প্রহরী আলি বক্স (৬৬)। স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে,  আজ ভোর ৫টার আগেই নাসির উদ্দীন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন। পরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বন বিভাগ অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই দু’জন মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ মল্লিক। তিনি বলেন, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর মৃতদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat