×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৩৪৪৫৪৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে। 
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর ম্যাঁক্রো রবিবার আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। 
এক্সে তিনি বলেন, ফ্রান্সের জনগণের নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্যে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার বিষয়ে আমি আস্থাশীল। আমার একমাত্র আকাক্সক্ষা দেশের উপকারে লাগা। কারণ, এই দেশকে আমি ভালোবাসি। 
উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনের অতি ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির কাছে ইমানুয়েল ম্যাঁক্রোর রেনেসাঁ পার্টির পরাজয়ের খবর আসতে থাকার পরপরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন ম্যাঁক্রো। সেই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ঘোষণাও দেন।
প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ৭ জুলাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat