×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৩৪৫৪৩৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাডুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’। সিনেমাটিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। শুধু দীপিকা-প্রভাসই নন, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানির মতো তারকাদের। এরইমধ্যে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটির মুক্তি উপলক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন তারা। 
গত মাসে সিনেমাটির নির্মাতারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর মধ্যে আইপিএল ম্যাচের সময় টিজার শেয়ার করেন। ২১ সেকেন্ডের টিজারে অমিতাভের উপস্থিতি বিশেষ নজর কাড়ে দর্শকদের। আজ (গতকাল) প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দীপিকা-অমিতাভের মতো কৌতূহল বাড়িয়েছেন অন্য তারকারাও। পাশাপাশি গত রবিবার প্রকাশিত সিনেমাটির একটি পোস্টারেও দীপিকার লুক প্রশংসিত হয়েছে। দীপিকা পোস্টারটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টারে তাকে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। তিনি জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। 
দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্বামী, অভিনেতা রণবীর সিং। সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’ দীপিকার প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ 
অন্যজন লিখেছেন, ‘অনবদ্য পোস্টার। অবশেষে রানি হাজির।’—এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। উল্লেখ্য, সায়েন্স ফিকশন থ্রিলার ‘কালকি ২৮৯৮ এডি’ আসছে ২৭ শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat