×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৪৩৪৫৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরে চার ফিলিস্তিনি নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের মধ্যে একজন  ইসরায়েলি নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছিল। খবর এএফপি’র।
গত ৭ অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতায় কয়েকশ’ ফিলিস্তিনি এবং এক ডজনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাফার নাইমা শহরে সোমবার ইসরায়েলি ‘দখলদারদের গুলিতে’ চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
এ হত্যাকা-ের প্রতিবাদ জানাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা চারজনের একটি গ্রুপকে লক্ষ্য করে গুলি করেছে। ইসরায়েলি পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করতে কাফার নাইমা শহরে গেলে তারা পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার এবং তাদেরকে গাড়ি দিয়ে চাপা চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী এমন পদক্ষেপ নেয়।
নিহতদের মধ্যে একজনের বিরুদ্ধে ইহুদি বসতির একটি নিরাপত্তা ফাঁড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে আছে। এরপর থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের বিতাড়িত করে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীদের আবাসন গড়ে তোলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat