×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৪৩৪৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুরিবোর্ড আগ্নেয়াস্ত্র ক্রয়ের মামলায় মঙ্গলবার হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে। হান্টার হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখী হলেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট জো বাইডেনের ৫৪ বছর বয়সী এই ছেলে ২০১৮ সালে মাদকাসক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ক্রয়ের তিনটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন।
বাইডেনের ছেলের বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলভার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি ক্রয়ের সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ওই সময় তিনি নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন। এই ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে সরকারি কৌঁসুলিরা তিনটি অভিযোগ এনেছিলেন।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেন যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তখনই ১২ সদস্য বিশিষ্ট জুরিবোর্ড এমন সিদ্ধান্ত জানালেন।
এমন রায় আসায় প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজ শহর ডেলাওয়ারের উইলমিংটনে যাওয়ার সময়সূচি পরিবর্তন করেন। সেখানে তার ছেলের বিচার কার্যক্রম চালানো হয়।
মেরিন ওয়ান ডেলাওয়ার এয়ার ন্যাশনাল গার্ড বেজে অবতরণ করার সময় হান্টার বাইডেন টারমাকে অপেক্ষা করছিলেন। সেখান থেকে তারা মটর শোভাযাত্রায় যাওয়ার আগে ৮১ বছর বয়সী বাবা তাকে উষ্ণ আলিঙ্গন করেন।
বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট তার ছেলের জন্য ‘ভালবাসা এবং  সমর্থন’ প্রকাশ করেন।
জো বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট হলেও আমি একজন বাবা।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat