×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৬৭৫৬৫৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাত করেছেন। তিনি আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে মন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি বিপণনে বৈচিত্রতা আনয়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত ইস্যুতে একসাথে কাজ করলে দু’দেশই লাভবান হবে। দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে সমন্বয় ও ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন, ফিস স্টক এসেসমেন্টসহ মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও তারা আলোচনা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে দু’দেশ একসাথে কাজ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat