×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৩৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্যে ৩১ কোটি ডলার সহায়তা ঘোষণা করতে যাচ্ছেন।ইতালির জি-৭ শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিচ্ছেন।
তার কার্যালয় থেকে এ কথা জানা গেছে।
বিশ্বের শক্তিধর জি-৭ নেতৃবৃন্দ ইতালির পুগলিয়াতে যে শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন  ধারণা করা হচ্ছে এতে ইউক্রেন মূল এজেন্ডা হিসেবে থাকছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও এতে যোগ দিচ্ছেন।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে সুনাক ইউক্রেনের মানবিক সহায়তা, জ্বালানি ও স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদে পুনরুদ্ধারের ভিত্তির সমর্থনে ৩১ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেবেন।
এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, সুনাক রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে সহায়তার কাজে লাগানোর জন্যে জি-৭ সম্মেলনে অন্য নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করবেন।
সুনাকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংকটময় মুহুর্তে ইউক্রেনকে সমর্থন এবং পুতিনের অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে আমাদের প্রচেষ্টায় আমাদেরকে অবশ্যই সিদ্ধান্তমূলক ও সৃজনশীল হতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat