×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৩৪৪৫৩৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির সমৃদ্ধি অর্জন করতে হলে প্রথমে প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা। আর মানসম্পন্ন শিক্ষাই অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর পথ দেখাতে পারে।
আজ শনিবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রণোদনা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ও জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন মতিয়া চৌধুরী উপজেলার গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বর্দী ও নকলা পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান এবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থী এবং সকল নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমমান দাখিল মাদ্রাসার মেধাক্রমানুসারে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমহারে আর্থিক প্রণোদনা বিতরণ করেন।
এরপর মতিয়া চৌধুরী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat