×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৩৪৪৫৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। এবার কোরবানি নিয়ে মিষ্টি করলেন আরেকটি মন্তব্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত জানান, আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি। তবে কোরবানি ঈদের সময় বেশ কষ্ট পান অভিনেত্রী। 
তিনি বলেন, ‘আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।’এই অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি।’ 
এরপর একটু থেমে মিষ্টি বলেন, ‘গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।’
হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই নায়িকা বলেন, ‘ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করবো। একটা গরু কিনবো, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।’
ভাইরাল হওয়ার পর থেকে তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat