×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৭৬৭০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) একটি মনিটরিং টিম গঠন করেছে। বিসিসি’র নগর ভবন কার্যালয়ের সভা কক্ষে আজ এই টিম গঠন করা হয়।
বিসিসি এলাকার জনসাধারনের কাঙ্খিত চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে ৩০টি ওর্য়াডের পরিচ্ছন্নতা কার্যক্রম ৬টি জোনে বিভক্ত করে এই মনিটরিং টিম করা হয়েছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা থেকে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং বিসিসি এলাকার বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে বিসিসি কর্তৃপক্ষ কাজ করবে।
এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন বলেন, বিসিসি কর্তৃপক্ষ সামগ্রিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে একটি আদেশ জারি করেছে।
এছাড়াও গঠিত মনিটরিং টিমগুলোকে তত্ত্ববধায়ন করবেন প্যানেল মেয়র ও ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat