×
ব্রেকিং নিউজ :
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৪৫৪৪৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উর্বশী নান্দামুরি বালাকৃষ্ণার ‘এনবিকে ১০৯’ সিনেমায় অভিনয় করছেন। সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। সিনেমাটির টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়। 
তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববির নির্মাণে ‘এনবিকে ১০৯’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।
৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই প্যান ইন্ডিয়ান সিনেমা। 
উর্বশী ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat