×
ব্রেকিং নিউজ :
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৩৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আসন্ন সফরের জন্য জাতীয় দল ও এইচপির ২২ জন ক্রিকেটারদের নিয়ে ভিন্ন-ভিন্ন তিনটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
চার দিনের ম্যাচে দলের অধিনায়ক মাহমুদুল হাসান জয়, ওয়ানডে দলের দায়িত্বে আফিফ হোসেন এবং টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে  আকবর আলীকে । 
১৯ জুলাই থেকে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু করবে এইচপি। দ্বিতীয় চার দিনের ম্যাচটি ২৬ জুলাই থেকে শুরু হবে। 
এরপর নর্দার্ন টেরিটরি  ও পাকিস্তান শাহীনসের  বিপক্ষে একটি করে  ৫০ ওভারের ম্যাচ খেলবে এইচপি। 
বিগ ব্যাশের কিছু দল ও পাকিস্তান শাহীন্সের সাথে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে এইচপি দল। ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে প্রথম, ১২ আগস্ট তাসমানিয়ার বিপক্ষে দ্বিতীয়, ১৪ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স তৃতীয়, ১৫ আগস্ট এসিটি কমেটসের বিপক্ষে, ১৬ আগস্ট পাকিস্তান শাহীন্স এবং ১৭ আগস্ট পার্থ স্কোর্চার্সের বিপক্ষে মাঠে নামবে এইচপি দল। ১৯ আগস্ট দেশে ফিরবে এইচপি দল। 
এইচপি স্কোয়াড-
৪ দিনের দল : মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), শাহাদাত হোসেন দিপু (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে দল : আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জিসান আলম, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহঢুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-টোয়েন্টি দল : আকবর আলী (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জিসান আলম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat