×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৩৪৪৫৪৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগে কোটা বিরোধীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের এসোসিয়েট সিনিয়র রিপোর্টার ত্বোহা খান তামিম ও জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ  বিবৃতিতে এ দাবি জানান।  বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হামলার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যখন কোনো সাংবাদিক হামলার শিকার হন তখন তা মেনে নেয়া যায় না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সাংবাদিক সমাজ ‘সন্ত্রাসীদের মতো আচরন’ প্রত্যাশা করে না। তাই স্বাধীনভাবে যেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা সংশ্লিষ্ট সকল মহলকেই নিশ্চয়তা দিতে হবে।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সাংবাদিক সমাজ রাজপথে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে নামতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat